কাজী নজরুল ইসলামের সেই অমর সৃষ্টি, ‘বিদ্রোহী’—যা অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের, শক্তির ও প্রতিবাদী চেতনার এক প্রদীপ্ত উচ্চারণ। সেই অগ্নিমন্ত্রকে নিজেদের কণ্ঠে ধারণ করে প্রকাশ করার জন্যই এই অনলাইন আয়োজন। অংশগ্রহণকারী সকল কবি-অনুরাগী কবিতার পূর্ণ বা আংশিক অংশ নিজের স্বাভাবিক কণ্ঠে (Raw Voice) আবৃত্তি করে ভিডিও আকারে অনলাইনে আপলোড করবেন।
এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত। বিজয়ী নির্ধারিত হবেন জনপ্রিয়তার ভিত্তিতে, অর্থাৎ সর্বাধিক ভোটপ্রাপ্ত অংশগ্রহণকারী। আপনার কণ্ঠস্বরই হোক এই দ্রোহের প্রতিধ্বনি!
১. আবৃত্তির ভিডিওটি মোবাইল ফোন বা যেকোনো ডিভাইস ব্যবহার করে রেকর্ড করুন।
২. ভিডিওটি Facebook / YouTube / অথবা অন্য যেকোনো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে 'Public' (সর্বজনীন) মোডে আপলোড করুন।
৩.ভিডিও আপলোডের সময় Description/Caption-এ নিচের দুটি হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে: > #Beejoyi #Beejoyi_Recitation_Contests
৪. নির্ধারিত সাবমিশন ফর্মে আপনার আপলোড করা ভিডিওর পাবলিক লিংকটি জমা দিন।
৫.Beejoyi তে Link Share এর সময় Description-এ আপনার নিজের মতামত লিখতে পারেন।
৬. শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেওয়া ভিডিওই মূল্যায়নের জন্য বিবেচিত হবে।